নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস নরসিংদীতে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। নরসিংদী
জেলার শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। প্লাস্টিক বর্জন ও পরিবেশবান্ধব জীবনযাত্রার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের এখনই সচেতন হতে হবে।
আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com