নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
শিক্ষার গুনগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক, যুগোপযোগী শিক্ষা ব্যবস্হা গড়ে তোলার লক্ষ্যে নরসিংদীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক - কর্মচারী ঐক্যজোট নরসিংদী জেলার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চিনিশপুর এমপির বাসভবনের হলরুমে অধ্যাপক বি.জি.রশিদ নওশের এর সভাপতিত্বে মতবিনিময় সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, আলোচক হিসেবে ছিলেন নরসিংদী জেলা বাংলাদেশ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবূুল ওয়াদুদ, মো. তৌহিদুল ইসলাম। মতবিনিময় সভা পরিচালনস করেন ভিপি এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো।
সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক , শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।
বক্তারা আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর উদ্যেগ গ্রহণ সময়ের দাবি। সভায় শিক্ষার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সুপারিশ করা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com