নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে জুলাই শহীদ দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । দিবসের শুরুতেই নরসিংদী পৌরপার্কে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়েছে। পুস্পস্তবক অর্পণ করেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, নরসিংদী প্রেসক্লাব এর সভাপতি মাখন দাস সহ জুলাইযোদ্ধা এবং জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নরসিংদীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, পুলিশ সুপার আবদুল্লাহ-
আল-ফারুক, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোঃ বুলবুল কবীর ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান। এছাড়া আরও বক্তব্য রাখেন শহিদ তাওহিদের বাবা ড. রফিকুল ইসলাম, জুলাই আন্দোলনের নেতা আলভী সরকার, ইসরাত জাহান মিতু, জিহাদ হোসেন, শহিদ কামাল মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন, সোহান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবদান, অভ্যুত্থানে নিহত শহিদদের স্মৃতিচারণ ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে নরসিংদীর সব উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক কর্মসূচির মাধ্যমে শহীদ জুলাই দিবস পালন করে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com