নান্দাইলের কৃতি সন্তান মোহাম্মদ আলম হোসেন গাজীপুরের নবাগত জেলা প্রশাসক
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ আলম হোসেন,গাজীপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি জেলার নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামেরএক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
তাঁর দাদা মরহুম করিম বক্স ছিলেন গ্রামের প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক, যিনি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।বাবা মরহুম আব্দুল হেকিম বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের (ক্যাডার নং ১৬১২৬) এই মেধাবী কর্মকর্তা দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০২১ সালের ৭ মার্চ সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২১ অক্টোবর তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদান করেন।
বর্তমানে তিনি নান্দাইল পৌরসভার চন্ডীপাশা আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা। চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন গর্বিত প্রাক্তন ছাত্র। তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগে নিজ গ্রাম ও ইউনিয়নসহ সমগ্র নান্দাইলবাসীর আনন্দিত ও গর্বিত।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com