নারায়ণগঞ্জ-৪ ওয়ার্ড-ইউনিট ভিত্তিক প্রচারণায় থেমে নেই হাতপাখার কর্মীরা
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজীর পক্ষে হাতপাখার দাওয়াত নিয়ে এলাকা ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক কাজ করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীরা।
অদ্য ২৬ জানুয়ারি'২৬, সোমবার, এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী সাইদুল ইসলাম সিয়াম বলেন, আমরা মানুষের কাছে ইসমাঈল সিরাজীর পক্ষে হাতপাখার দাওয়াত নিয়ে যাচ্ছি। নির্বাচন ১২ ফেব্রুয়ারী, সময় খুবই কম, যদিও নির্বাচন কমিশনের বিধি নিষেধের কারনে ব্যানার ফেষ্টুন কম দেখা গেলেও আমাদের প্রচারণা থেমে নেই। প্রতিদিন ই ওয়ার্ড-ইউনিট ভিত্তিক কাজ চলমান রেয়েছে, পাশাপাশি আমাদের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী শিডিউল অনুযায়ী প্রতিদিন ই কোন না কোন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সময় যেহেতু কম আমরা প্রার্থী আসার অপেক্ষায় বসে নেই আমাদের কাজ চলমান।
তিনি আরো বলেন, আমাদের কাজ এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত চলবে এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, প্রতিদিন এভাবে দাওয়াত চললে আমরা আশাবাদী আমরা ভালো ফালফল করবো।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com