নিখোঁজ সংবাদ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম ইফাত মজুমদার লিমন (১৪)। সে আব্দুল কাইয়ুম মজুমদার ও নাসরিন নাহার রনি দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, ইফাত মজুমদার লিমন ঘোড়াশাল হাজী মকসুদ আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার (২১ জুন) বিকেল আনুমানিক ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানায় ইফাত মজুমদার লিমনের নামে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।
যদি কোনো ব্যক্তি ইফাত মজুমদার লিমনের সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮১৮-২৭৭২০৯
পরিবারের পক্ষ থেকে ছেলেটির দ্রুত সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে এবং সংবাদটি বেশি বেশি প্রচারের অনুরোধ জানানো হয়েছে
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com