‘নিরাপদ সড়ক’ আন্দোলনে নতুন বার্তা: এমপি জালাল উদ্দিনের হাতে নিসচার স্মরণিকা
দুর্ঘটনা রোধে জনসচেতনতা ও আইন মানার তাগিদ, গাইটালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’ হস্তান্তর
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’ কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের হাতে তুলে দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা।
শনিবার কিশোরগঞ্জ শহরের গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে স্মরণিকাটি হস্তান্তর করা হয়। নিসচা কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ মোবারক হোসেন সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের হাতে স্মরণিকাটি তুলে দেন।
এ সময় নিসচা কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণিকা হস্তান্তর অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন বাস্তবায়ন, চালকদের দায়িত্বশীলতা এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধিসহ নিরাপদ সড়ক নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়। দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী, পথচারীসহ সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে ধারাবাহিক জনসচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।
তারা বলেন, দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই (নিসচা) সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’ প্রকাশ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, স্মরণিকায় সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন, দায়িত্বশীলভাবে সড়ক ব্যবহারের বিভিন্ন দিক এবং সচেতনতামূলক নানা বার্তা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তাদের প্রত্যাশা, ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’-এর মতো সচেতনতামূলক উদ্যোগ সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করবে এবং দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
স্মরণিকা হস্তান্তরের মধ্য দিয়ে নিরাপদ সড়কের দাবিতে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সড়ক নিরাপত্তা আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নিসচার নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com