নির্বাচনী বার্তায় রানীশংকৈলে যুবদলের পদচারণা
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও–৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত রানীশংকৈল উপজেলায় নির্বাচনী পরিবেশকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে যুবদল। উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে পৌর শহরে অনুষ্ঠিত হয় একটি নির্বাচনী শুভেচ্ছা মিছিল।
বিকেল পাঁচটার দিকে মুক্তা মার্কেট এলাকা থেকে যাত্রা শুরু করা মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় রাজনৈতিক কর্মচাঞ্চল্য।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন ও খলিলুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী। যুবদলের পক্ষে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন ও সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার।
পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এছাড়া মহিলা দলের সভাপতি মনিরা বিশ্বাস ও মনোয়ারা মোয়াজ্জেম এবং পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নেতারা জানান, আসন্ন নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতেই এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com