আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী ও ডুমাইন ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত প্রস্তুতি এবং ঝুঁকিপূর্ণ বিষয়সমূহ পর্যালোচনা করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখার এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে মর্মে জনগণকে আশ্বস্ত করেন। সাধারণ ভোটাররা যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, গুজব রটিয়ে নির্বাচন পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণকে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব রওশনা জাহান, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী উপজেলা, ফরিদপুর; জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর; জনাব মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com