নির্বাচন জেনো না হয় সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে মত্ত
এড. আহমেদ আযম খান
রেজাউল করিম রিফাত
ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল
বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেছেন, সামনে নির্বাচন ইতিমধ্যে ষড়যন্ত্রকারীরা বুঝে ফেলেছে এই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে, এতে ষড়যন্ত্রকারীদের আতঙ্ক সৃষ্টি হয়েছে, যাতে নির্বাচন না হতে পারে সেজন্য দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে মত্ত।
তিনি আরো বলেন, একদল বলছে গণভোট চাই নভেম্বরে, গণভোট সাধারণ নির্বাচনের আগে হতে পারবেনা। আগে সংসদ নির্বাচন তারপর জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা হবে এবং ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়ন হবে, তারপর তো গণভোট, এখন কোন ভোট চাইছেন, উদ্দেশ্য কি? আপনাদের উদ্দেশ্য ভালো নয়, এটা তো স্পষ্ট। স্পষ্ট করে বলতে চাই ষড়যন্ত্রকে নস্যাৎ করে জনগণের ভোট অনুষ্ঠিত হবে। একদল বলছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা নির্বাচন হতে দেবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে তো সংসদ লাগবে নির্বাচন ছাড়া সংসদ হবে কি করে?
বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সখিপুর উপজেলা ও পৌর যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ মাস্টার, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সবুর রেজা প্রমুখ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com