ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হলেন সুনামগঞ্জের অমিত তালুকদার
বিশেষ প্রতিনিধি আশীষ কুমার সাহা
ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জের তরুণ সংগঠক ও গণমাধ্যমকর্মী অমিত তালুকদার। গত ১১ জুন ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলাম এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ শাহীন-এর উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব অর্পণ করা হয় এবং পরিচয়পত্র প্রদান করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসা ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় অমিত তালুকদারকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ সময় চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলাম বলেন, “তরুণদের নেতৃত্ব, উদ্যম ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সংগঠনের কার্যক্রমকে নতুন মাত্রা দেবে। আমরা বিশ্বাস করি, অমিত তালুকদারের মতো দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ন্যাশনাল প্রেস সোসাইটি আরও সুসংগঠিত হবে এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”
সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ শাহীন নবনিযুক্ত ভাইস চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনের আদর্শ, নীতিমালা ও লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি অমিত তালুকদারকে তার ওপর অর্পিত দায়িত্বের প্রতি সর্বদা সজাগ থেকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মানবাধিকার রক্ষা, সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান অমিত তালুকদার বলেন, “সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করব। মানবাধিকার প্রতিষ্ঠা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
উল্লেখ্য, সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) দীর্ঘদিন ধরে মানবাধিকার, গণমাধ্যম উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টদের মতে, অমিত তালুকদারের এই নতুন দায়িত্ব তার সাংগঠনিক পরিধি ও জনসম্পৃক্ত কার্যক্রমকে আরও বিস্তৃত করবে এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com