1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মাদক দ্রব্য আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

*পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মাদক দ্রব্য আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেছে।

১০ নভেম্বর কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদ ভিত্তিতে ২৬৮/৭ এর এস হতে বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট মালিক বিহীন অবস্থায় উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পাওয়া চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায় । উদ্ধার কৃত মাদক দ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd