1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁর ধামইরহাট সীমান্তে ০২ জন চোরাকারবারীসহ মাদকদ্রব্য আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁর ধামইরহাট সীমান্তে ০২ জন চোরাকারবারীসহ মাদকদ্রব্য আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ১ টি মোটরসাইকেল, ২ টি মোবাইল ফোন সহ ২ জন চোরাকারবারিকে বিজিবি আটক করেছে।
১২ নভেম্বর ১৩০০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০/৭-এস হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল এবং ০২টি মোবাইলসহ ০২ জন চোরাকারবারীকে আটক করে । আটককৃত হলেন ১! মোঃ রইহান(২৩), পিতা-মোঃ সাইদুর রহমান, গ্রাম-মঙ্গললিয়া, ২! মোঃ আবু হানিফা(২২), পিতা-মোঃ গোলাম মোস্তফা, গ্রাম-রঘুনাথপুর, উভয়ের পোস্ট-রঘুনাথপুর, থানা-ধামইরহাট। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০.১০

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd