পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে পাঁচবিবি ও ধামইরহাটে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ২ জন আটক
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :-
নওগাঁর ধামইরহাট ও পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ২ জন চোরাকারবারি আটক করেছে।
০১ ডিসেম্বর ০০৩০ ঘটিকায় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭৮ এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লকমাগ্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ আটক করতে সক্ষম হয়। সর্বমোট সিজার মূল্য-১৯,৬০০/-টাকা। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের কারনে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
০১ ডিসেম্বর ১০৩০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩ এমপি হতে আনুমানিক ১.২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাটনা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ২১ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন চোরাকারবারী মোঃ মাসুদ রানা (৩০), পিতা-মোঃ মোশারফ হোসেন, গ্রাম-ছাতনকুড়ি, পোস্ট-ফার্সিপাড়া, থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। সর্বমোট সিজার মূল্য-৪,২০০/-টাকা। আটককৃত চোরাকারবারীকে তাৎক্ষনিক ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় (যাহার মামলা নং-১৪, তারিখ ০১ ডিসেম্বর ২০২৫)।
০১ ডিসেম্বর ১৩৩০ ঘটিকায় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাড়ইল গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ০২ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ, ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং বাংলাদেশী নগদ-২৫৭৫/-টাকাসহ ০১ জন চোরাকারবারী মোঃ সোহেল (৩৪), পিতা-মোঃ এনামুল, গ্রাম-দড়িপাড়া, পোস্ট-ধলাহার, থানা-জয়পুরহাট এবং জেলা-জয়পুরহাটকে আটক করতে সক্ষম হয়। সর্বমোট সিজার মূল্য-১,৮৩,৩৭৫/- টাকা। এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে ০১ জন চোরাকারবারী পালিয়ে যায়। আটক ও পলাতাক আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com