পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্তে ০১ জন চোরাকারবারীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :-
নওগাঁর ধামইরহাট পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ১ জন চোরাকারবারিে আটক করেছে ।
০৩ ডিসেম্বর ১৯৪০ ঘটিকায় চকচন্ডি বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৬-এস হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফার্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২১ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন চোরাকারবারী মোঃ রাজু মিয়া(২৯), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-পাটারিপাড়া, পোস্ট-ফার্সিপাড়া, থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-৪,২০০/-টাকা।
০৩ ডিসেম্বর ২১০০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খাঁন এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬২ এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রসুলবিল গ্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। যাহার সিজার মূল্য-২,৪১,১০০/-টাকা। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের কারনে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com