পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ধামইরহাট সীমান্তে ০৩ জন চোরাকারবারীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
:- নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে ।
০৬ ডিসেম্বর ০২০০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল এবং ০২টি মোবাইলসহ ০৩ জন চোরাকারবারী (ক) মোঃ দেলোয়ার হোসেন(৩২), পিতা-মোঃ হাফিজ উদ্দিন, গ্রাম-গুণবর্মতা, (খ) মোঃ সুলতান মাহমুদ(২৮), পিতা-মোঃ মুনতাজ, গ্রাম-দেবীপুর, (গ) মোঃ জাবেদুল ইসলাম(৩৬), পিতা- মোঃ ময়েন উদ্দিন, গ্রাম-দক্ষিণ খন্ডা সকলের থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদক ও মালামাল নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। সিজার মূল্য-১,৪০,৮০০/-টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com