*পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ২ জন চোরাকারবারিকে আটক করেছে।
১১ ডিসেম্বর ০৫০০ ঘটিকায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার গনায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৩/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বীর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিল এবং ০৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ ০২ জন চোরাকারবারী (ক) মোঃ আব্দুল লতিফ(৪০), পিতা-মৃত জহির উদ্দিন, (খ) শ্যামল দাস(৬০), পিতা-মৃত অজিত চন্দ্র দাস, উভয়ের গ্রাম-চকমলিন, পোষ্ট-চকমলিন, থানা-পত্নীতলা এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (ধামইরহাট থানার মামলা নং-১২ এবং তারিখ-১১ ডিসেম্বর ২০২৫)।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com