পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আটক
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি যৌথ অভিযানে শীর্ষ সন্রাসী আটক করেছে ।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাতে পারে যে, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গডফাদার মোঃ আঃ রউফ শিপন (৪৫) জয়পুরহাট জেলাধীন সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ ওয়ালিদ মুরাদ এর নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। বর্ণিত অভিযানে বিজিবি’র পক্ষে নেতৃত্ব প্রদান করেন সুবেদার মোঃ সুলতান আহমেদ ও সুবেদার মোঃ সাইদুর রহমান। পরবর্তীতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যমতে মোবাইল ট্র্যাকিং এবং আটককৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গডফাদার মোঃ আঃ রউফ শিপন (৪৫) এর বর্তমান অবস্থান সনাক্ত করা হয়। সনাক্তকৃত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি জয়পুরহাট সদর উপজেলাধীন ১৪ বিজিবির ভুটিয়াপাড়া বিওপির অপারেশনাল এলাকায়, দোগাছী ইউনিয়নের দক্ষিণ খাসপাহুনন্দা নামক স্থানে যৌথ বাহিনীর মাধ্যমে চিরুনি ও তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মোঃ আঃ রউফ শিপন (৪৫), পিতাঃ মৃত আকতার আলী মণ্ডল, গ্রামঃ খাসপাহান, থানাঃ সদর, জেলাঃ জয়পুরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ০৬৩০ ঘটিকায় জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com