পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বীরগঞ্জে কার-মাইক্রো ড্রাইভারদের মাঝে সয়াবিন তেল বিতরণ
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অসহায় ও নিম্ন আয়ের পরিবহন শ্রমিকদের মাঝে সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগ গ্রহণ করেন বীরগঞ্জ উপজেলা কার-মাইক্রো স্ট্যান্ডের সেক্রেটারি মোঃ আরিফ ইসলাম এবং দিনাজপুর পরিবহনের সাবেক নেতা ও বীরগঞ্জ উপজেলা মোটর পরিবহনের ক্রীড়া সম্পাদক মোঃ রাজু ইসলাম ঢোল।
সম্প্রতি বীরগঞ্জ কার-মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০ জন ড্রাইভারের মাঝে ১ লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়। ঈদকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবহন শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে। তারা ভবিষ্যতেও পরিবহন শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় কার-মাইক্রো স্ট্যান্ড কমিটির অন্যান্য নেতাকর্মী, পরিবহন শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত শ্রমিকরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ঈদের আগে এমন সহায়তা অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।
বিতরণ কার্যক্রম শেষে ড্রাইভাররা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com