পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলোর ভুবন সামাজিক সংঘের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে পোলাওর চাল বিতরণ
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কল্যাণী দানাপাড়া এলাকায় আলোর ভুবন সামাজিক সংঘের উদ্যোগে অর্ধশতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাওর চাল বিতরণ করা হয়েছে।
মানবিক ও সামাজিক এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর ভুবন সামাজিক সংঘের সভাপতি মোঃ আহসান হাবীব শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. চিত্ত রঞ্জন রায়, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, সদস্য মোঃ আনারুল ইসলাম, সমাজসেবক মোঃ আব্দুল হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই আলোর ভুবন সামাজিক সংঘের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনটি মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আলোর ভুবন সামাজিক সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com