পলাশে কলার বাগান থেকে ৩ শত কলার ছড়ি দুর্বৃত্তরা কেটে ফেলল
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশে কৃষকের কলার বাগান থেকে তিন শত কলার ছড়ি কেটে দুর্বৃত্তরা মাটিতে ফেলে দিয়েছে । পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মাজারুল হক পাশের বাড়ির কাজল মিয়ার কাছ থেকে দেড় বিঘা জমি বর্গা নিয়ে সাগর কলার চাষ করেন। রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কলার ছড়িগুলো গাছ থেকে কেটে নিচে ফেলে দেয়। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক। আসন্ন রমজান মাসে তার এসব সাগর কলা বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল ।
ক্ষতিগ্রস্ত কৃষক মাজারুল হক বলেন, একই গ্রামের সোবাহান ও তার ছেলের সঙ্গে আমার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আমার ধারণা তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি আরও জানান, এ ঘটনায় সোবাহান ও তার ছেলেসহ অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com