পলাশে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
নরসিংদী-২ আসনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে পলাশ থানা বিএনপি।আজ শনিবার সকালে পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা বলেন, ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরো বলেন ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের আনা শারীরিক নির্যাতন ও কানে কামড় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামী লীগের চক্রান্ত একটি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর যুবদলের নতুন কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়েছে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, যুবদলের সাবেক নেতা সাইদুর রহমান হুমায়ুন ব্যক্তিগত স্বার্থে দল ও সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন।তিনি বিগত ১৭ বছর আওয়ামী লীগের সাথে মিলে গোপনে উনার ব্যবসা পরিচালনা করেন । ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।সাম্প্রতিককালে যুবদলের কোন পদ না পেয়ে তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে মিথ্যা তথ্য উপস্থাপন করে দল ও সরকারকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে চাঁদাবাজির অভিযোগ এনেছেন। পলাশ ফার্টিলাইজার পিএলসিকে ঘিরে তার আনা চাঁদাবাজির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে দাবি করে পলাশ থানা বিএনপি।
সংবাদ সম্মেলনে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকলকে আহব্বান জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্মসাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন,পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,নবগঠিত উপজেলা যুবদলের সভাপতি এড.এম এ বাছেদ,সাধারণ সম্পাদক মাসুদ খান,পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com