পাইকগাছায় ডিসিআরভুক্ত জমিতে ঘর বাঁধার চেষ্টা; প্রতিবাদ করায় মারপিটে আহাত-২
এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :-
পাইকগাছায় ডিসিআর গ্রহীতা জমিতে ঘর বেঁধে দখল চেষ্টার প্রতিবাদ করায় রফিকুল মোল্লা (৪৮) সহ তার ভাইকে মারপিট করে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত রফিকুল বাদি হয়ে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান জোয়াদ্দার(৬০) সহ ৫ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছে। ঘটনাটি গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গড়ইখালী বাজারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীর বর্ননা ও থানায় এজাহারে রফিকুল উল্লেখ করেছেন,সরকারী নিয়মে বেশ ক'বছর পুর্বে আমি গড়ইখালী বাজারস্থ পেরিফেরিভুক্ত ১শতক জমি বন্দোবস্ত মূলে ডিসিআর গ্রহন করি। এ জমি নিয়ে পুর্ব থেকে এজাহার নামীয় প্রতিপক্ষদের সাথে বিরোধ চলে আসছিল। রফিকুল অভিযোগ করেন, ঘটনার সময় প্রতিপক্ষরা বেআইনী ভাবে লাঠি,শাবল নিয়ে আমার বন্দোবস্তকৃত জমিতে ঘর বাঁধতে গেলে খবর পেয়ে প্রতিবাদ করি। এ সময় কথাকাটির এক পর্যায়ে মিজান জোয়াদ্দারের উস্কানীতে আমান,ধলু,আবুল কালামসহ অনেকে আমার উপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি ভাবে মারপিট করে আমার মুখ,কান,ঠোঁট সহ শরীরের বিভিন্ন অংশ জখম করে খুটিতে বেঁধে রাখে। আমার ভাই ঠেকাতে গেলে তাকেও মারপিট করে আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছে আমার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে মারপিটে জড়িত থাকার কথা অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার জানান, রফিকুল বাজারে একটি এনজিও বরাদ্দে টিনসেট নির্মান উন্নয়নে বাঁধা দিয়েছে। এ বিষয় আমরাও থানায় অভিযোগ দিয়েছি।
থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, অভিযোগের বিষয়ে একজন পুলিশ অফিসার তদন্ত করছেন। তার রিপোর্টর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com