পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ। অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ২১ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে পাকুন্দিয়া থানাধীন নরপতি সাকিন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসাইন রকির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে আনুমানিক ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলে জানা গেছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, পুলিশের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com