কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার আশুতিয়া গ্রামের নিজবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন উপজেলার আশুতিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আলামিন (৩৮) ও কাওয়ালীকান্দা গ্রামের নুরু মিয়ার ছেলে মো. মন্টু (২০)। রবিবার (৬ এপ্রিল) সকালে তাদের কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি আলামিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৮পিস ইয়াবা ও তিনটি স্টিলের তলোয়ার, তিনটি ছুরি, তিনটি স্টিলের করাত, দুটি রামদা, দুটি ওয়াকিটকি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আলামিন ও মন্টুকে আটক করা হয়।’
তিনি আরো বলেন, ‘এই দুজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র আইন ও একটি মাদক আইনে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com