ইরানের পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে হামলার পর এবার হেভি ওয়াটার ফ্যাসিলিটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা-এইওআই এই হামলার নিন্দা জানিয়ে একে বিজ্ঞান ও মানবিকতার শত্রু হিসেবে অখ্যা দিয়েছে।
সংস্থাটি তাদের এক্স-এ একটি পোস্টে বলেছে, এই হেভি ওয়াটার ফ্যাসিলিটি ওষুধ, রোগ নিরাময় এবং উন্নত শিল্পের জন্য অপরিহার্য। হামলা চালিয়ে বৈজ্ঞানিক অগ্রগতি, শান্তি ও স্বাস্থ্য রক্ষায় আমাদের সংকল্পও থামানো যাবে না ।
এইওআই এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি।
জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গত সপ্তাহে জানিয়েছে যে, ২৭ মার্চ একটি হামলায় ইরানের খোন্দাব হেভি ওয়াটার উৎপাদন কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি এখন আর চালু নেই।
মার্কিন ও ইসরায়েলি বাহিনী মে মাসের শুরুতে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে একাধিক হামলা চালিয়েছে।যার মধ্যে ৪ এপ্রিল একটি হামলায় সেখানকার একজন নিরাপত্তা কর্মী নিহত হন।
হেভি ওয়াটার
হেভি ওয়াটার ফ্যাসিলিটি প্ল্যান্ট এমন একটি শিল্প কেন্দ্র। যেখানে Deuterium Oxide উৎপাদন করা হয়। এই জল সাধারণ জলের তুলনায় ওজনে সামান্য বেশি এবং এর পারমাণবিক বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণে এটি পারমাণবিক চুল্লিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারী জল প্রধানত পারমাণবিক শক্তি উৎপাদন এবং গবেষণায় ব্যবহৃত হয়।
সূত্র : আল-জাজিরা
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com