পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার (২৯ মে) জুমার নামাজের পর এ কোরবানির মাংস বিতরণ করা হয়।
এ মানবিক উদ্যোগের নেতৃত্ব দেন সমাজসেবক এটিএম তারিকুল আলম।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় এ বছর একটি গরু ও দুটি ছাগল কোরবানি দিয়ে পার্বতীপুরের দেউল এলাকার কাশিপুকুর, মুখধোয়া, গরুরডাঙ্গা, হাতিরাম-১ ও হাতিরাম-২ আবাসন প্রকল্পের মোট ১৪০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১ কেজি করে মাংস দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা ও তরুণ স্বেচ্ছাসেবীরা।
এটিএম তারিকুল আলম বলেন, ঈদ মানেই শুধু আনন্দ নয়, বরং আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরো বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
এ মানবিক উদ্যোগ সফল করতে যারা সময়, শ্রম, সহানুভূতি ও আর্থিক সহায়তা দিয়ে পাশে ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এটিএম তারিকুল আলম।
তিনি সবার উদ্দেশে বলেন, আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে ঈদের আনন্দ হবে সবার জন্য, আর কোনো মানুষ অনাহারে থাকবে না।
দেশবাসীসহ মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com