পীরগঞ্জে নাশকতা মামলায় যুবলীগের সাবেক নেতা আনোয়ার গ্রেফতার
ঠাকুরগাঁও প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছে থানা সূত্র।
পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পূর্বের একটি নাশকতা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি হিসেবে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com