পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গীতে কনস্টেবল নিয়োগে দালালদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ–ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গীতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) পীরগঞ্জ পৌরসভা এলাকা এবং বালিয়াডাঙ্গী থানার চৌরাস্তা বাজারে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
সভায় তিনি বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। গত ৫ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। পুরো নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতা বজায় রেখে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, নিয়োগকে কেন্দ্র করে কিছু দালাল ও প্রতারক চক্র চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এসব প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যদি কেউ নিয়োগের নামে অর্থ লেনদেনের প্রস্তাব দেয় বা প্রতারণার চেষ্টা করে, তাহলে তা দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। এ ধরনের তথ্য পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com