বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাদের বর্তমান কর্মস্থল থেকে নতুন পদে পদায়ন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা তাদের নামের পাশে উল্লিখিত পদে ও স্থানে দায়িত্ব পালন করবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাবে পাঠানো হয়েছে।
জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকেও র্যাবের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
অন্যথায় ১৯ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনাকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com