পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত।
[৩১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ]
আজ শনিবার ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, ফরিদপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ও সভাপতি পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর।
এসময় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে খেলার মাঠ থেকেই। ফরিদপুর জেলা পুলিশ সবসময়ই পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে পাশে থাকবে।”
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় উপস্থিত ছিলেন জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর ও জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদনে মো: টোকন শেখ
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com