পুলিশ সুপার কাজী আখতার উল আলম বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম বদলী জনিত বিদায় অনুষ্টান আজ ২৭নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় । তাঁর বিদায়ে ময়মনসিংহ জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের হৃদয় ভারাক্রান্ত, অশ্রুসিক্ত। তাঁর জ্ঞান, অভিজ্ঞতা, মহৎ কর্ম, সততা, অনুপ্রেরণা, মানবিকতা প্রত্যেক পুলিশ সদস্যের হৃদয় ছুঁয়ে গেছে, যা চির অমলিন হয়ে থাকবে।
আজ পুলিশ সুপার ছেড়ে গেলেন সেই প্রিয় কর্মস্থল যেখানে ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ থেকে মাত্র ৩৪২ দিনে নিষ্ঠা, জ্ঞান, সুকর্ম, সুশাসনে তিনি জেলার সকল স্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ময়মনসিংহ জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্য এবং সাধারণ মানুষ সবার কাছেই তিনি হয়ে উঠেছিলেন পরম শ্রদ্ধার পাত্র, হয়ে উঠেছিলেন "প্রিয় পুলিশ সুপার"।
ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে বদলিজনিত বিদায় বেলায় আবেগ ও ভালোবাসায় সিক্ত হলেন তিনি। অনাড়ম্বর অথচ আন্তরিকতায় পরিপূর্ণ এই বিদায় বেলায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বিদায় বেলায় পুলিশ সুপার ময়মনসিংহ জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে এবং সকল স্তরের মানুষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আমরা ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কাজী আখতার উল আলম প্রতি তাঁর এই বিদায় লগ্নে গভীর শ্রদ্ধা এবং পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করা হয় ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com