সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিজেদের শেষ পেনাল্টি মিস করে আর্সেনালের শিরোপা স্বপ্ন ভেঙেছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। কিন্তু সেই ব্যর্থতার পর তার জার্সির বিক্রি বেড়েছে ৩৫০ শতাংশ।
প্যারিস সেন্ট-জার্মেইর বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে যায় আর্সেনাল। পঞ্চম পেনাল্টি নিতে এগিয়ে যান গ্যাব্রিয়েল। কিন্তু তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এতে পিএসজি টানা দ্বিতীয়বার ইউরোপসেরা হয়।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, ওই মিসের পরেই গ্যাব্রিয়েলের জার্সির বিক্রি লাফিয়ে বাড়ে। সপ্তাহান্তে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত জার্সিতে পরিণত হয় তার আর্সেনাল জার্সিটি। এ সময় অন্য যেকোনো খেলোয়াড়ের দ্বিগুণ বিক্রি হয়েছে তার জার্সি।
২৮ বছর বয়সী এই ডিফেন্ডার ২০২০ সালে লিলে থেকে আর্সেনালে যোগ দেন।
ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৬১টি ম্যাচ খেলেছেন। ডিফেন্ডার হয়েও করেছেন ২৪টি গোল। এই মৌসুমে সব মিলিয়ে ৫১টি ম্যাচ খেলেছেন এবং ৪টি গোল করেছেন। আর্সেনালের ২২ বছরের প্রিমিয়ার লিগ খরা শেষ করতে বড় ভূমিকা রেখেছেন তিনি।
ফাইনালে হারের পর সামাজিক মাধ্যমে সমর্থকদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দেন গ্যাব্রিয়েল।
তিনি লেখেন, ‘এটা কষ্টের, কিন্তু আমি এই দলকে নিয়ে এবং এই মৌসুমে আমরা একসাথে যা অর্জন করেছি তা নিয়ে গর্বিত। আমাদের অসাধারণ সমর্থকদের ধন্যবাদ, প্রতিটি পদক্ষেপে সমর্থনের জন্য। পরের মৌসুমে দেখা হবে!!! ভালোবাসা রইল, বিগ গাবি।’
ক্লাব তার ওপর আস্থা রেখেছে দীর্ঘমেয়াদে। তার বর্তমান চুক্তি ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত। তাই একটি পেনাল্টি মিস তার আর্সেনাল ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com