পৌর যুবদল নেতা সাকের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল।
নিজস্ব প্রতিনিধি
মাগুরা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো: সাকের হোসেন হত্যার প্রতিবাদে ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।এসময় সাকের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করা পর্যন্ত রাজপথ থেকে সরবে না বলে তারা হুঁশিয়ারি দেন।
২২ (অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ১২ টায় মাগুর সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত হন পরবর্তীতে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মাগুরা শহরের চৌরঙ্গী হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় নেতাকর্মীরা "খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই" আমার ভাই কবরে খুনি কেন বাহিরে " এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দুর্বৃত্তের গুলিতে নিহত মোঃ সাকের হোসেন অত্যন্ত মেধাবী ও রাজপথের লড়াকু ও দুঃসময়ের ত্যাগী নেতা ছিলেন,তার এই অকাল মৃত্যু কোনভাবেই মেনে নেওয়ার মত নয়। তারা বলেন, কঠিন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে গুলি করে হত্যা করা হয়েছে,যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে অতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে অন্যথায় আমরা রাজপথ থেকে সরবো না।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মাগুরা পৌর বিএনপি সভাপতি মাসুদ হাসান খান কিজিল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান হাসু সহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com