প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে পথে নেমে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়, হাত নেড়ে জানালেন শুভেচ্ছা
ম ম. রবি ডাকুয়া, বাগেরহাট
মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে ফেরার পথে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে আসেন তিনি। এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন এবং হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে বন্দরের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। পরে বিকেল সোয়া ৪টার পর জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন।
পথে নেতা-কর্মীদের আগ্রহ দেখে গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাঁর এই উপস্থিতিতে সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
পরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন তারেক রহমান। সেখান থেকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান তিনি। পরে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন এবং মধ্যাহ্নবিরতি করেন।
এরপর নৌঘাঁটি থেকে বের হয়ে মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। বন্দরের অবকাঠামো ও অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসক।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মোংলা বন্দর ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com