1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী জমকালো বার্ষিক ক্লাসপার্টি-২০২৫ ও প্রীতিভোজ

মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২ সময়

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী জমকালো বার্ষিক ক্লাসপার্টি-২০২৫ ও প্রীতিভোজ

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

খুলনা কুয়েট রোডের ল্যাবরেটরী স্কুল মোড়ে অবস্থিত প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী ক্লাসপার্টি, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
৮ নভেম্বর শনিবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান(মিজান)। অনুষ্ঠানের প্রথম দিনে প্লে এবং নার্সারি ক্লাসের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি এবং ফ্যাশান শো সহ বিভিন্ন আয়োজনের মধ্যে বার্ষিক ক্লাসপার্টি, সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকগণও বর্ণাঢ্য এই আয়োজনে অংশগ্রহন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানের অণ্যতম আকর্ষণ ছিল প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের আলাদা আলাদা ভাবে ভাগ্য পরীক্ষা লটারীর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কারের বিষয়টি।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান(মিজান)। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক শারমিন স্মৃতির ও সুমির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু রামপ্রসাদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা ইসলাম, যুথি, ফারজানা আক্তার ,ময়না খাতুন, ইশা আক্তার,শামিয়া আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজ ৯ নভেম্বর রবিবার প্রথম এবং দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীদের এবং আগামীকাল ১০ নভেম্বর সোমবার ৩, ৪ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের ক্লাসপার্টির মধ্যে দিয়ে জমকালো এই অয়োজনের সমাপ্তি ঘটবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd