প্রবাস থেকে ফিরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু : নাজমুল না ফেরার দেশে
স্টাফ রিপোর্টার : মোঃ সেলিম রানা
কুমিল্লার দেবিদ্বার থানার বেগমাবাদ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নাজমুল হাসান। তিনি ২ মাস আগে প্রবাস থেকে দেশে আসেন এবং দেশে এসে বিয়েও করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—আজ শনিবার বিকেলে কুমিল্লা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
নিহত নাজমুল এলাহাবাদ বাজারের মুদি ব্যবসায়ী জনাব নজরুল ইসলামের বড় ছেলে। হঠাৎ এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ।
উল্লেখ্য, নাজমুলের বিয়ের মাত্র দুই মাসও হয়নি। নতুন জীবন শুরু করার মাত্র কয়েকদিন পরেই হঠাৎ করেই শেষ হয়ে গেল সব স্বপ্ন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নাজমুল মারা যান।
এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com