ফরিদপুরের চৌধুরী বাড়ির ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সোমবার রাতে তিনি অনুষ্ঠানে যোগ দিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ তাকে নির্বাচিত করার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত না করলে আমি আজ এই অবস্থানে আসতে পারতাম না। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি স্মরণ করেন যে, প্রায় ২০ বছর আগে তার পিতা, ফরিদপুরের সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এই চৌধুরী বাড়িতে এসেছিলেন এবং এলাকার মানুষের পাশে ছিলেন। সেই ধারাবাহিকতায় তিনি নিজেও সকল সম্প্রদায়ের মানুষের সেবায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংসদ সদস্য বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। তিনি বলেন, “আমরা চাই না কোনো সম্প্রদায়ের মানুষের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হোক। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতিময় ফরিদপুর গড়ে তুলব।”
তিনি আরও বলেন, ফরিদপুর শহরের যেসব মন্দির সংস্কারের প্রয়োজন রয়েছে, সেগুলোর উন্নয়নে তিনি সহযোগিতা করবেন, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, চৌধুরী বাড়ি মন্দির কমিটির সভাপতি ননী গোপাল বিশ্বাস, সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক অশোক কুমার শীল, অনন্ত কুমার বিশ্বাস, মিলন কুমার সাহা, সমীর ব্যানার্জি, অজিত সরকার, মহিলা সম্পাদিকা সোমা বিশ্বাস, প্রতিমা বিশ্বাস, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিলকিস ইসলাম, ডা. প্রকাশ স্বরূপ রায় অপু, ঝন্টু কুমার সাহা ও সুভাষ চন্দ্র সাহা গোবিন্দ
ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বিধান কুমার সাহা
সহ আরও অনেকে।
অনুষ্ঠানে আগমনের পর সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন আয়োজকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রতন কুমার দাস। এ সময় স্থানীয় এলাকাবাসী এবং ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com