ফরিদপুরের বাকচরে প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব উপলক্ষে ৯ দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি শুরু হয়েছে
বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের খলিলপুর এলাকার শ্রীধাম বাকচর শ্রীঅঙ্গনে আনন্দ পুরুষোত্তম মহাবতারী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের কৈশোর লীলাভূমিতে তাঁর শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ৯ দিনব্যাপী ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে।
গতকাল ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ উৎসব আগামী ২৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এর অংশ হিসেবে প্রতিদিন ভোরে প্রভাতী নগরকীর্তন, বাল্যভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া প্রতিদিন বিকেলে শ্রীমদ্ভাগবত পাঠ, প্রভুর আবির্ভাব সম্পর্কিত আলোচনা সভা এবং সন্ধ্যায় মঙ্গল অধিবাস কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।
আজ রবিবার ও আগামীকাল সোমবার শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভায় পাঠক হিসেবে অংশ নেবেন শ্রী দিলীপ কুমার সাহা (বাকচর, ফরিদপুর) এবং গৌর হরি দাস (শুভংকর), যশোর। এছাড়া ২১, ২২ ও ২৩ এপ্রিল পর্যন্ত টানা ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম ও শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনে অনুষ্ঠিত হবে।
২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন।
২৫ এপ্রিল সকালে প্রভু জগদ্বন্ধু সুন্দরের অভিষেক,
শ্রীশ্রী বন্ধুনবমী তিথি পূজা ও
মহাভোগরাগ অনুষ্ঠিত হবে।
একই দিন বিকেলে প্রভুর সাক্ষাৎ লীলা সঙ্গীদের বিষয়ে আলোচনা সভা এবং রাতে আরতী কীর্তনের আয়োজন রয়েছে।
উৎসবের শেষদিন ২৬ এপ্রিল কুঞ্জভঙ্গ নগরকীর্তন, জলকেলী, মহোৎসব ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে।
এ উপলক্ষে আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com