ফরিদপুর জেলার সালথা ও বোয়ালমারী উপজেলার অন্তর্গত দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষের প্রস্তুতি, ০২জন দূস্কৃতকারীকে ০৭টি ঢাল এবং ১৬টি দেশীয় অস্ত্রসহ আটক*
বিশেষ প্রতিনিধি
অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর ০৪০০ ঘটিকায় সালথা উপজেলার খারদিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ০২ জন যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. ইমামুল (২১) ও মো: তুহিন (১৯)।
সেনা সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি খারদিয়া ও ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দাদের মধ্যে ঘটা একটি ঘটনার জেরে আজ সকালে পুনরায় প্রতিশোধমূলক রক্তক্ষয়ী সংঘর্ষের পরিকল্পনা করছিল গ্রামবাসী। খবর আসে যে, উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ঢাল-সরকি নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রামটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে সংঘর্ষের জন্য মজুত রাখা ৭টি ঢাল ও ১৬টি বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় সংঘর্ষের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকায় ০২ জনকে আটক করা হয়।
অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এই সময়োচিত পদক্ষেপের ফলে বড় ধরণের জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
*সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।*
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com