ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র্যাব-১০
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা থেকে একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩০)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়
গত ২১ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বোয়ালমারী থানাধীন ডোবরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানার দুটি পৃথক ডাকাতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি।
এর মধ্যে একটি মামলায় (মামলা নং-৭২, তারিখ: ২৮/০২/২০২০) ৩৯৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও
৫ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় (মামলা নং-০৮, তারিখ: ০৯/০৪/২০২০) একই ধারায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সর্বমোট তার বিরুদ্ধে ১০ বছরের সাজা ছিল।
র্যাব জানায়, আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com