ফরিদপুরের সালথায় নারী সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলা তথ্য অফিস, ফরিদপুর কর্তৃক সালথা উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সালথা উপজেলার সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার
মোঃ মোজাম্মেল হক।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ খাইরুল বাসারসহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ, স্থানীয় সুধীজন ও নারী প্রতিনিধিগণ। প্রায় ২০০ জন নারী অংশগ্রহণ করেন এ সমাবেশে।
সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নারী উন্নয়ন ও সামাজিক অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে এ ধরনের প্রচার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com