ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে “অর্থনৈতিক শুমারি ২০২৪” সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সোহরাব হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক মোঃ নাজমুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা পরিসংখ্যান অধিদপ্তর, ফরিদপুর।
সভায় বক্তারা “অর্থনৈতিক শুমারি ২০২৪”-এর গুরুত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণের জন্য সঠিক পরিসংখ্যান অপরিহার্য। নির্ভুল তথ্যের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হয় এবং অর্থনীতির গতি আরও গতিশীল হয়।
বক্তারা আরও বলেন, অর্থনৈতিক তথ্য সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর করা সম্ভব।
সভা শেষে অর্থনৈতিক শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com