ফরিদপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিবারের কাছে ফিরল পথ হারানো শিশু
বিশেষ প্রতিনিধি আশিষ সাহা
ফরিদপুর শহরে পথ হারানো ৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কোতয়ালি থানা পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় অবশেষে শিশুটি নিরাপদে বাবা-মায়ের কাছে ফিরে যেতে পেরেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় এক শিশুকে একা একা ঘোরাফেরা করতে দেখে কোতয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সে সময় শিশুটি নিজের নাম, বাবা-মায়ের নাম কিংবা বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছিল না। তবে সে বারবার বাবা-মায়ের কাছে ফিরে যাওয়ার আকুতি জানাচ্ছিল।
পরে শিশুটির পরিচয় শনাক্ত করতে এবং তার পরিবারের সন্ধান পেতে পুলিশ বিভিন্নভাবে অনুসন্ধান শুরু করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির ছবি প্রকাশ করা হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে শিশুটির বাবা মো. রিপন থানায় যোগাযোগ করেন।
শনিবার দিনগত রাতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে কোতয়ালি থানা পুলিশ শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করে। পরে তিনি ছেলেকে নিয়ে বাসায় ফিরে যান।
শিশুটির বাবা মো. রিপন জানান, তিনি শহরের একটি বিরিয়ানির দোকানে চাকরি করেন। শনিবার দুপুরে শহরের পাকিস্তানপাড়া এলাকার বাসা থেকে বের হওয়ার সময় অজান্তেই তার ছেলে পিছু নেয়। বিষয়টি খেয়াল না করায় এক পর্যায়ে শিশুটি হারিয়ে যায়। পরে খবর পেয়ে থানায় গিয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে ছেলেকে ফিরে পান।
এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তথ্য-প্রমাণ যাচাই শেষে শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com