ফরিদপুরে আলোচনায় সংগীতশিল্পী লাইলি খাতুন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের আলোচিত সংগীতশিল্পী লাইলি খাতুন তার সাম্প্রতিক জনপ্রিয়তা ও সাফল্যের জন্য গণমাধ্যমসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একসময়ের সাধারণ সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে তিনি ফরিদপুরজুড়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তার পরিবেশিত গান মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে তিনি মনে করেন।
লাইলি খাতুন বলেন, তার এই উত্থানের পেছনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য তিনি সকল সাংবাদিক ও মিডিয়াকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়মের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সামাদ, বিএনপি নেতা মাহবুবুল হাসান পিকু ভূঁইয়া, বেনজির আহমেদ তাবরিজ, মো. রুবেল, মিজানুর রহমান মিনালসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসার জন্য তিনি ধন্যবাদ জানান।
লাইলি খাতুন আশা প্রকাশ করে বলেন, ফরিদপুরে সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং নতুন নতুন শিল্পী তৈরি হবে, যারা দেশের সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি ফরিদপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি পেলে সমাজ থেকে নানা সামাজিক অবক্ষয় দূর হবে এবং একটি সুন্দর, সচেতন ও সমৃদ্ধ ফরিদপুর গড়ে তোলা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com