ফরিদপুরে কিশোরী নিখোঁজ, থানায় জিডি
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে নিরুপমা শিকদার (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত ১ জুন সকাল ৮টার দিকে নিরুপমা শিকদার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ নিরুপমা শিকদার পূর্ব আলিয়াবাদ এলাকার নির্মল শিকদার ও স্মৃতি শিকদারের একমাত্র কন্যা। , নিরুপমা কোনো মোবাইল ফোন ব্যবহার করত না।
এ ঘটনায় নিরুপমার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি জিডি করা হয়েছে
জিডি নং-৭৪, তারিখ ১ জুন ২০২৬ রেকর্ড করা হয়।নিরুপমা শিকদারের কোনো সন্ধান পেলে তার মা স্মৃতি শিকদারের মোবাইল নম্বরে ০১৮২৯৭২২২৭৪ এ যোগাযোগ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার সন্ধানে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com