ফরিদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় ২৫ মার্চ রাত ১০:৩০ মিনিটে এক মিনিট বৈদ্যুতিক ব্ল্যাকআউট, গণহত্যায় নিহতদের আত্মার মাগফেরাতে বিশেষ দোয়া ও মোনাজাত এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে।
সকাল ৮টায় ডিসি অফিস থেকে একটি র্যালি স্টেডিয়ামের পাশে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করবে।
সকাল ৯টায় ফরিদপুর জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় কবি জসিমউদ্দিন হলে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com