ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪৩ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলায় হাম পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৪৩ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ৫৭৫ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামজনিত মোট ২১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
উপজেলাভিত্তিক মোট সন্দেহভাজন রোগীর মধ্যে ফরিদপুর সদর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৭২১ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭৩২ জন, বোয়ালমারীতে ২৩ জন, সালথায় ২২ জন, আলফাডাঙ্গায় ২১ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন রোগী শনাক্ত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ১১৪ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ৩৩ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন চিকিৎসাধীন আছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৫৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল দুটি থেকে মোট ২ হাজার ৩১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আজ শনাক্ত হওয়া ৪৩ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ৩০ জন ফরিদপুর জেলার বাসিন্দা এবং ১৩ জন অন্যান্য জেলার। এছাড়া পরীক্ষার মাধ্যমে ৫ জনের হাম পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com