ফরিদপুরে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের অনুষ্ঠান পণ্ড
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে সমাপনী দিনে বহিরাগতদের হামলার মুখে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) অনুষ্ঠানটি পণ্ড হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে স্কুল চত্বরে নগর বাউলের সংগীত পরিবেশন এর কথা ছিল।
জানা যায়, জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেয়ায় ইট পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেয়ার চেষ্টা করে। পরে স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধের বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়।
পরে রাত দশটার দিকে আয়োজক কমিটির আহবায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে উদ্বুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিল করা হলো।
বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ কমিটির আহবায়ক রাজীবুল হাসান খান বলেন, জেমসের অনুষ্ঠানটি সাকসেস করার জন্য আমাদের সকল প্রস্তুতি ছিল, কিন্তু কেন কি কারণে কারা হামলা, বুঝতে পারলাম না। আমাদের স্কুলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে তাদের ইটের আঘাতে। তিনি বলেন পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি আমরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় এবং উদযাপন পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, শপথবাক্য পাঠ ও ব্যানার, ফেস্টুন, ঘোড়াগাড়ীসহ সুসজ্জিত আনন্দ শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণের মধ্য দিয়ে শুরু হয় দুইদিনব্যাপী অনুষ্ঠানমালা।
শুক্রবার রাতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্ধারিত ব্যান্ড- সংগীত শিল্পী জেমস এর পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা বর্ণাঢ্য এ আয়োজন।
ব্রিটিশ ভারতে সরকারি উদ্যোগে হাতে গোনা যে কয়টি বিদ্যালয় স্থাপন করা হয়েছে তার একটি ফরিদপুর জেলাস্কুল। আজ থেকে ১৮৫ বছর আগে ১৮৪০ সালে যাত্রা শুরু করে এ বিদ্যালয়টি। শুরু থেকেই এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, আন্দোলন ও সংগ্রামে এ স্কুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কালের পরিক্রমায় মর্যাদা ও গৌরবে আজও এ বিদ্যালয়টি এ অঞ্চলের একটি সেরা বিদ্যালয় হিসেবে তার স্বকীয় ভাবমূর্তি বজায় রেখেছে
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com