ফরিদপুরে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিস এর সামনে হতে এ উপলক্ষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব ভাসান সোহাগ , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম।
এ সময় বক্তারা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসছেন। আর আমরা তাকে স্বাগত জানানোর জন্য আজকে এই কর্মসূচি আয়োজন করেছি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হবে। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com